সহিত্য সচেতন একটি প্রতিষ্ঠান যা রবীন্দ্রনাথ ও কাজী নজরুল উপস্থিতির মাধ্যমে ইউটিউবে নিয়মিত ইভেন্ট অনুষ্ঠান করে। আমাদের পরবর্তী ইভেন্টে স্বাগতম! রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের সৃষ্টির অদম্য মহৎ প্রভাবে অংশগ্রহণ করতে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন একসাথে শ্রদ্ধাঞ্জলি জানাই এই মহান কবিদের প্রতি।
এক্ষেত্রে আপনার উৎসাহ, সাহিত্যিক আলোচনা, এবং সাংস্কৃতিক অংশগ্রহণের জন্য আপনাকে আমন্ত্রিত করছি। আসুন, এই সাহিত্যিক প্রবাহে একসাথে মধুর সংগীতে ভাসা যাক।
কাজী নজরুল ইসলাম, এই নামটা শুনলেই আমাদের মধ্যে প্রথমেই মনে হয় বিদ্রোহী কবির কথা। তাঁর বিদ্রোহ ছিল দুর্বল মানুষের ওপর সবলের নিপীড়ন, বৃটিশ সরকারের অত্যাচার এর বিরুদ্ধে,প্রকৃত অর্থেই তিনি ছিলেন একমানব দরদী কবি বিংশ শতকের। তাঁর সাহিত্য আমাদের বাংলা সাহিত্য কে ভীষণ সমৃদ্ধ করেছে। বাংলা গান কে ভীষণ সমৃদ্ধ করেছেন এই অচলায়তন ভেঙ্গে আসা মানুষ টি।আমরা বাঙালিরা এরকম অসাম্প্রদায়িক একজন কবি,সাহিত্যিক সঙ্গীতকার মানুষ কে পেয়ে গর্বিত। আমাদের দায়িত্ব তাঁদের এই সৃজনশীল প্রতিভা মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলুক এবং আমরা তাঁর প্রতিভার আলোকে নিজেদের আলোকিত করে তুলতে পারি
Copyright © 2024 Conscious Literature All Rights Reserved || Designed & Developed by Picasso Multimedia